1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চামড়ার হাট ও বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,১৮ হাজার টাকা জরিমানা

  • শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চামড়া সংরক্ষণ, বাজারজাতকরণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে যশোরে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (৩০ মে) রাজারহাট চামড়ার হাট ও যশোর বাস টার্মিনালে এসব অভিযান পরিচালিত হয়।

জানা যায়, রাজারহাটে অবস্থিত চামড়ার হাটে চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণের পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে মনিটরিং অভিযান চালানো হয়। এ সময় হাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয় এবং অবৈধভাবে চামড়া মজুদ ও চোরাচালান রোধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, বিসিকের উপমহাব্যবস্থাপক, হাটের ইজারাদার এবং চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি।

পরে যশোর বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়।অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ছয়টি মামলায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews