1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রতিপক্ষের হামলায় দুজন আহত,৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

যশোর অফিস  :

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট নামেজ সরদার এলাকায় পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।

এ ঘটনায় আহতদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রামনগর নামেজ সরদার হাই স্কুল এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম (৬০) ও বাবর আলীর ছেলে বিল্লাল হোসেন (৪০)। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক বিরোধের জেরে রাজারহাট বাজারের আব্দুল্লাহ গ্যারেজের সামনে রেজাউল ইসলাম ও বিল্লাল হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলায় অভিযুক্তরা লাঠি,

রড ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে তাদের মারধর করে। এতে বিল্লাল হোসেনের বাম হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন। এছাড়া রেজাউল ইসলামের কপালে গুরুতর জখম হয়। তার মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, হামলায় অংশ নেন একই এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে মানিক, আকবর আলীর ছেলে মিঠুন, মৃত সবুর আলীর ছেলে রাকিব, নজরুল ইসলামের ছেলে বনি ও কাসেম আলীর ছেলে নাঈম।

হামলার সময় বিল্লাল হোসেনের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা এবং তার দুলাভাই রেজাউল ইসলামের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় আহত বিল্লাল হোসেন অভিযুক্তদের নাম উল্লেখ করে যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো.মাসুম খান বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews