1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএডিসির ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন,আহত হয়েছেন দুই জন

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

যশোরে বিএডিসির ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন,আহত হয়েছেন দুই জন

বিশেষ প্রতিনিধি// যশোরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুইজন। আজ রবিবার (১ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের আমিন ইটের ভাটার সামনে এই দূর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম সুমি (২৫), সদর উপজেলার কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা খাতুন(৬০) এবং ভ্যান চালক সদর উপজেলার বাগডাঙ্গা গ্ৰামের হাকিমের ছেলে মাসুম(৩৫)। এবং দুইজন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতে ভর্তি রয়েছে।

নিহত জোহরা খাতুনের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বাকি দুই জনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।

নিহত জোহরা বেগমের স্বামী আমজাদ হোসেন জানায়, আমরা যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলাম। চুড়ামনকাঠি রেললাইন পার হয়ে ইটভাটার সামনে পৌছালে সামনের থেকে একটি ট্রাক এসে আমাদের ভ্যানচাপা দেয়।

ট্রাকের চাপায় আমার স্ত্রী ও ভ্যান চালকসহ মোট ৩ জন মারা যায়। আমি ও মোতাসিন নামে দুইজন বেচে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার শফিকুর রহমান বলেন, ট্রাকচাপায় ৩ জন মারা গেছে শুনেছি। তবে জোহরা নামে একজন নারীর মরদেহ হাসপাতালে এসেছে। বাকি দুইজনের মরদেহ এখনো আসেনি।

একই ঘটনায় আমজাদ হোসেন ও মোতাসিন নামে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভর্তি দুইজন শঙ্কামুক্ত বলা যায়। দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধারের কাজ চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews