1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

  • সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় যশোরের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশি মদসহ ওমর শরীফ রাজা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। রোববার সকাল ৭টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থানপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওমর শরীফ রাজা ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থানপাড়া এলাকায় আসামির শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিনুর ইসলাম ওরফে শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মনিরামপুর থানাধীন ৯ নম্বর ঝাপা ইউনিয়নের মনোহরপুর ও হানুয়ার ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মো. তরিকুল ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে শাহিনকে আটক করা হয়।

আটক শাহিনুর ইসলাম ওরফে শাহিন মনোহরপুর মাঠপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews