নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ে খুশিতে মেতে শিক্ষার্থীরা। আজ রবিবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় সারাদেশের ন্যায় বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার ছাত্র ছাত্রীদের বই উৎসবে সকালে শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়।
বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার ছাত্র ছাত্রীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন অত্র মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি জনাব অধ্যক্ষ আজগর আলী, আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) জনাব আবদুল মতিন, সহ সভাপতি শচীন্দ্রনাথ বিশ্বাস, বিদ্যুৎসাহী সদস্য জনাব মোঃ আব্দুর রশিদ, শিক্ষক প্রতিনিধী জনাব সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাহফুজ উদ্দিন। অভিভাবক সদস্য জনাব শফিকুল ইসলাম, মশিয়ার রহমান ও সেলিম রেজা।
Leave a Reply