1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪, আহত ১

  • শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৫), তার পাঁচ বছর বয়সী ছেলে সৌভিক সাহা, ভ্যানচালক আনোয়ার হোসেন (৬০) ও আইয়ুব হোসেন (৪৩)।

আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সৌভিক সাহার কাকা মিঠুন সাহা জানান, শনিবার সকালে বৃষ্টি সাহা তার ছেলে সৌভিককে নিয়ে স্কুল থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।

এসময় খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইক ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও অপর একটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বৃষ্টি সাহা ও আইয়ুব হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম ভ্যানচালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১টার দিকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সৌভিক সাহার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews