1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কোম্পানির ইয়ার্ডে ঢুকে চুরির চেষ্টা, বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাই

  • শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের মুড়লী শংকরপুর সন্ন্যাসী দিঘীরপাড় এলাকায় অবস্থিত ইফাদ অটোজ পিএলসি’র ডেলিভারি ইয়ার্ডে ঢুকে মালামাল চুরির চেষ্টা এবং বাধা দেওয়ায় কর্মকর্তাকে মারপিট ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নীলফামারী সদর উপজেলার জয়চন্ডীস্বরূপ পাড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে যশোরের ইফাদ অটোজ পিএলসি’র ডেলিভারি ইয়ার্ডের অ্যাকাউন্টস ভ্যাট অফিসার বিকাশ রায়। মামলায় সাবেক দুই কর্মচারী আনিছুর রহমান ও ফয়সাল মাহমুদকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা কোম্পানির চাকরিতে থাকা অবস্থায় নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের চাকরিচ্যুত করা হয়। এরপর থেকেই তারা কোম্পানি ও কর্মকর্তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছিল।

গত ১৮ মে দুপুর পৌনে ১টার দিকে তারা ডেলিভারি ইয়ার্ডে ঢুকে মালামাল চুরির চেষ্টা করলে কর্মকর্তা-কর্মচারীরা বাধা দেন। এ সময় আসামিরা বিকাশ রায়সহ অন্যদের এলোপাতাড়ি মারপিট করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।

পরে আহত বিকাশ রায়কে অফিস সহকারী নাদিম রেজার মোটরসাইকেলে করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩টার দিকে শংকরপুর জিডিএল হাসপাতালের সামনে আবারও হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মোটরসাইকেলের গতিরোধ করে বিকাশ রায়কে নামিয়ে মারপিট করা হয়। এ সময় আনিছুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয় এবং ফয়সাল মাহমুদ তার পকেটে থাকা নগদ ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত বিকাশ রায়কে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews