যশোর অফিস :
পারিবারিক কলহের কারনে গ্যাস ট্যাবলেট সেবন করে জাহিদুল ইসলাম (২৬) নামে এক যুবক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সে যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
নিহতর ছোট ভাই পুলিশকে জানান,গত সোমবার ১৮ মে রাত সাড়ে ৮ টার সময় পারিবারিক কলহের এক পর্যায় মায়ের উপর রাগ করে বাড়িতে থাকা গ্যাস ট্যাবলেট সেবন করে জাহিদুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়েন।
বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাত সাড়ে ১২ টার পর জাহিদুল ইসলাম হাসপাতালে মারা যান। এ ব্যাপারে কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply