1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফেসবুকের ভুল প্রেমে বিপাকে দুই কনটেন্ট ক্রিয়েটার

  • বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

ফেসবুকের ঝলমলে দুনিয়ায় একটু বাড়তি আলো ছড়াতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত যেতে হলো দুই নারী কনটেন্ট ক্রিয়েটারকে। তবে কঠোরতার বদলে সতর্কবার্তা আর মুচলেকাতেই শেষ হয়েছে ঘটনাটি।

যশোরের পরিচিত দুই কনটেন্ট ক্রিয়েটার রেশমা বেগম ওরফে তাসনিম ফুয়াদ এবং ডালিয়া খাতুনের বিরুদ্ধে অভিযোগ, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে আসছিলেন।

সর্বশেষ সোমবার শহরের কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনাকে তারা ফেসবুকে “পুলিশ লাইন থেকে মরদেহ উদ্ধার” বলে প্রচার করেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই পোস্ট, তৈরি হয় নানা গুঞ্জন ও বিভ্রান্তি।

পুলিশ সূত্র জানায়, বিষয়টি দ্রুতই প্রশাসনের ঊর্ধ্বতন মহলের নজরে আসে। এরপর মঙ্গলবার সকালে দুই কনটেন্ট ক্রিয়েটারকে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে পাঠানো হয়।

সেখানে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ সুপার তাদের এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, এর আগেও ঢাকার একটি অগ্নিকাণ্ডের ভিডিও যশোরের ঘটনা বলে প্রচার করা হয়েছিল।

এমনকি মনিরামপুরের একটি পারিবারিক ঘটনাকেও ডাকাতি হিসেবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনায় সামাজিক অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি হচ্ছিল বলে অভিযোগ পুলিশের।

শেষ পর্যন্ত ভবিষ্যতে আর এমন ‘ভুল গল্প’ ছড়াবেন না এই শর্তে দুইজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়ালে আইনের কঠোর মুখোমুখি হতে হবে তাদের।

ফেসবুকের রঙিন দুনিয়ায় ভাইরাল হওয়ার নেশা কখনও কখনও বাস্তবতার সঙ্গে দূরত্ব তৈরি করে যশোরের এই ঘটনাটি যেন সেই কথাই আবার মনে করিয়ে দিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews