যশোর ইনস্টিটিউটের উদ্যোগে আগামী ২২ মে থেকে তিনদিন ব্যাপী বই মেলা অনুষ্ঠিত হবে। বই মেলা সফল করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় মতবিনিময় সভা পাবলিক লাইব্রেরীর তৃতীয়তলায় অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটের লাইব্রেরী সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, গবেষক মফিজুর রহমান রন্নু, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি কবি ড. শাহনাজ পারভীন,
সহসভাপতি সানোয়ার আলম খান দুলু, যশোর ইনস্টিটিউিটের সহসাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল,
বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহেল, কবি মামুন আজাদ,
নাট্যকর অশোক বিশ্বাস, কবি অরুণ বর্মন, ছড়াকার মুস্তাফিজুর রহমান মুস্তাক, রাশিদা আখতার লিলি,প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, প্রমুখ।
আগামী ২২ মে থেকে যশোর ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য বই মেলায় যশোরের কবি সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত করার জন্য নানা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া বই মেলায় যশোরের লেখকদের বই প্রদর্শনী ও বিক্রির জন্য একটি কমিটি গঠন করা হয়।


Leave a Reply