1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

সৈয়দ ইকবাল হাসান, অভয়নগর প্রতিনিধি :

যশোরের অভয়নগরে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন করা হয়। ছবি : সমাজকাল

যশোরের অভয়নগরে বেলুন উড়িয়ে, বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।

সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন,

সাবরেজিস্ট্রার ইকবাল হোসেন এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু।

অনুষ্ঠানে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ,

সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, শিক্ষা কর্মকর্তা অলিউর রহমানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews