যশোরের শার্শা উপজেলার বেনাপোলের গয়ড়া গ্রামের বাসিন্দা মোঃ আহম্মাদ আলী নিখোঁজ
যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলের গয়ড়া গ্রামের বাসিন্দা মোঃ আহম্মাদ আলী গত ১৬ মে ২০২৬, শনিবার ভোরবেলা থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বিষয়টি নিয়ে পরিবারে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখনো তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোঃ আহম্মাদ আলীর সন্ধান পেয়ে থাকেন অথবা কোথাও দেখে থাকেন,
তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ, ০১৩১৫-৯২১৮৭৮
পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন এবং দ্রুত তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।



Leave a Reply