1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে আর.এস গ্রুপের চেয়ারম্যান এম.এইচ সামাদের কাছে চাঁদা দাবি ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আর.এস গ্রুপের জিএম মো.ফরিদুজ্জামান ফরিদ।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়,

আর.এস গ্রুপের চেয়ারম্যান এম.এইচ সামাদ যশোরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তার প্রতিষ্ঠানে প্রায় শতাধিক পরিবার কর্মরত রয়েছে। তিনি নিয়মিত সরকারের কোষাগারে ভ্যাট,ট্যাক্স ও খাজনা প্রদান করে থাকেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়,গত ১২ অক্টোবর (২০২৫) মিলন, মামুন, ফাতেমা, সিফাতসহ ৬-৭ জনের একটি দল আর.এস টাওয়ারের তৃতীয় তলায় চেয়ারম্যানের ব্যক্তিগত চেম্বারে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তিন লাখ টাকা চাঁদা দাবি করে।

এসময় অফিসের দুই কর্মচারী বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং লকার থেকে টাকা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানানো হয়।

আরও অভিযোগ করা হয়,অভিযুক্তরা কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। গত ১৪ মে দুপুরে চেয়ারম্যানের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটানো হয়। এ বিষয়ে ১৬ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১২৭৩।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়,অভিযুক্তরা পূর্বে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যান পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে বলেও দাবি করেন বক্তারা।

আর.এস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, চেয়ারম্যান ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুস সামাদের পোতা ছেলে সাবিদ বিন ইমরান, ম্যানেজার দিপু, ও স্টাফ সোহেল রানা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews