1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছা মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর দাবি

  • সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর প্রেসক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলনে ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামের রায়হান উদ্দিন এর ছেলে দিপু অভিযোগ করেছেন যে, ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা এর করিম আলী রঘুনাথপুর আঃ খালেক আলিম মাদ্রাসা-এ অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও বৈষম্য হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ দিনের মধ্যে আবেদন জমা দেওয়ার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পোস্টাল অর্ডারসহ আবেদন জমা দিতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি।

পরবর্তীতে পুনরায় আবেদন জমা দিতে গেলে কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই তা গ্রহণে অস্বীকৃতি জানানো হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, পরবর্তীতে জানা যায় ৪ জন প্রার্থীর আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং স্থানীয়ভাবে শোনা যাচ্ছে মোটা অংকের অর্থের বিনিময়ে “সজিব” নামের একজনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

লিখিত বক্তব্যে দিপু অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে তার আবেদন গ্রহণ করা হয়নি, যা যোগ্য প্রার্থীদের অধিকার ক্ষুণ্ণ এবং দুর্নীতির শামিল।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের নিকট দাবি জানান আবেদন গ্রহণ না করার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছভাবে পুনরায় নিয়োগ সম্পন্ন করার জন্য। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews