যশোর ঝিনাইদহ মহাসড়কের সদরের চুড়ামনকাঠি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আইনাল হক (৬০) চুড়ামনকাটি গ্রামের মৃত জহির উদ্দিন মন্ডল এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৮টার দিকে তিনি চুড়ামনকাঠি বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
এ সময় চুড়ামনকাঠি ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেলটি শনাক্তের দাবি জানিয়েছেন।

Leave a Reply