1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন শান্তনু ইসলাম সুমিত, যশোরে আনন্দের জোয়ার

  • সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম–এর জ্যেষ্ঠ পুত্র এবং দক্ষিণাঞ্চলের জনপ্রিয় দৈনিক দৈনিক লোকসমাজ–এর প্রশাসক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রোববার প্রকাশিত বিসিবির কাউন্সিলর তালিকা থেকে বিষয়টি জানা যায়।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা যশোরে ক্রীড়া সংগঠকসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার ক্রীড়া সংগঠকরা বলছেন,

দীর্ঘদিনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বাইরে এবার প্রথমবারের মতো যশোর থেকে নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে একজন ব্যক্তি বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তারা আশা করছেন, দেশের ক্রিকেটের পাশাপাশি যশোরের ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার উন্নয়নেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

যশোরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, শান্তনু ইসলাম সুমিতের মতো একজন দক্ষ সংগঠক বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।

বিগত দিনে যারা যশোর থেকে কাউন্সিলর হয়েছিলেন তারা জেলার ক্রীড়াঙ্গণের জন্য উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি। এবার আমরা আশাবাদী, যশোরের দীর্ঘদিনের অবহেলা দূর হবে এবং ক্রীড়াঙ্গণে গঠনমূলক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন,  শান্তনু ইসলাম সুমিত একজন নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি। তার নেতৃত্বে যশোরের ক্রিকেটসহ সামগ্রিক ক্রীড়াঙ্গণ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

জেলা ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, “বিগত সময়ে যারা যশোর থেকে বিসিবির কাউন্সিলর হয়েছেন তারা কখনোই যশোরের ক্রীড়াঙ্গণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

কিন্তু শান্তনু ইসলাম সুমিত একজন সাবেক খেলোয়াড় ও দক্ষ সংগঠক। তার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী যে, যশোরের ক্রীড়াঙ্গণ সুষ্ঠু ও পরিকল্পিত ধারায় এগিয়ে যাবে।

জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেক বলেন, আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই কাউন্সিলর হয়েছেন। কিন্তু এবার নিয়মনীতি ও স্বচ্ছতার ভিত্তিতে শান্তনু ইসলাম সুমিত নির্বাচিত হয়েছেন। তিনি শুধু ব্যক্তি হিসেবে নন, যশোরের ক্রীড়া সংগঠকদের প্রতিনিধি হিসেবেই বিসিবির কাউন্সিলর হয়েছেন।

এদিকে, বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিত–কে অভিনন্দন জানিয়েছেন দৈনিক লোকসমাজ–এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু,

বার্তা সম্পাদক শিকদার খালিদসহ লোকসমাজ পরিবারের সদস্যরা। এছাড়া অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews