1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন

  • রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সৈয়দ ইকবল হাসান,অভয়নগর থেকে :

যশোরের নওয়াপাড়ায় যশোর-৪ আসনের এমপি গোলাম রসুল যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) মিল পরিদর্শন করেন। বিগত সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া মিলগুলোর মধ্যে এটি অন্যতম। এক সময় যেটি মিলের শ্রমিকদের কর্মব্যস্ততায় আর তাদের আসা-যাওয়ায় ব্যস্ত ছিল রাজঘাটের শিল্প এলাকা, এখন সেটি জনশূন্য পরিণত হয়েছে।

বর্তমানে মিলটি আকিজ জুটপার্ক লিস নিয়ে চালাচ্ছে । পরিদর্শনের সময় এমপি গোলাম রসুল জানান, “অভয়নগরের সকল জুট মিলগুলোর ভগ্নদশা আর শ্রমিকদের দুরবস্থার কথা আমি জানি।

মিলগুলো পুনরায় চালু করার জন্য আমি সংসদে কথা বলেছি। মিলগুলোতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান পুনরায় নিশ্চিত করতে এবং অভয় নগরের মিলগুলোর পরিবেশকে আগের মতো বানিজ্যিকভাবে গড়ে তুলতে আমি সার্বিক চেষ্টা করবো।

এই সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেজেআই লিমিটেডের প্রকল্প প্রধান মোঃ রেজাউল করিম, হিসাব বিভাগ প্রধান জিএম রবিউল ইসলাম, ইকো পার্ক এজিএম মোঃ আরিফ, প্রজেক্ট ম্যনেজার জুলফিকার আলী, শিল্প পুলিশ ফাঁড়ির ওসি কিরন।

এছাড়া জামায়াতে ইসলামী ও জেজেআই মিলের কর্মকর্তাদের পাশাপাশি জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান, অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুল ইসলাম,

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভয়নগর উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকুঞ্জি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলার সাবেক সভাপতি মোঃ আশিকুজ্জামানসহ অন্যান্যরা।

গোলাম রসুল  আরো জানান, জুট মিল গুলো সরকারি ভাবে পুনঃচালুর ফলে কেবল শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, বরং নওয়াপাড়ার অর্থনীতির ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি মিলগুলোকে আধুনিকীকরণের পাশাপাশি শ্রমিকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।

পরিদর্শন শেষে মিল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এমপি বলেন, স্থানীয় পর্যায়ে মিলগুলো সরকারী ভাবে পুনরায় সচল করা হলে অভয়নগর শিল্পাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম দ্রুত সচল হবে এবং কর্মসংস্থান সম্প্রসারিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews