1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ইনস্টিটিউট লাইব্রেরি পরিদর্শন গত ২০ বছর দেশ তমসাচ্ছন্ন অন্ধকারে ছিলো, সংস্কৃতি মন্ত্রী

  • রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

গত ২০ বছরকে একটি তমসাচ্ছন্ন অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, এই অন্ধকারের ভেদ করে আমরা নতুন প্রভাত ও নতুন সূর্যোদয় আনতে চাই। সব ধ্বংস হয়ে গেছে আমরা জানি, তবে এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই আমরা জীবনের গান গাইতে চাই।

আজ রোববার (১৭ মে) সকালে যশোরের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘যশোর ইনস্টিটিউট লাইব্রেরি’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়,

তোরা সব জয়ধ্বনি কর!’ কবিতা স্মরণ করে সংস্কৃতি মন্ত্রী বলেন, কালবোশেখী ঝড়ে সব ভেঙে তছনছ হয়ে গেলেও কবি যেমন তার মাঝে নূতনের কেতন দেখেছিলেন, আমাদেরও ঠিক সেভাবে বুক বেঁধে এগিয়ে যেতে হবে।

নতুন প্রজন্মকে বইমুখী ও পাঠাগারমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষকে পাঠাগারমুখী করার ব্যাপারে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে।

তরুণ প্রজন্মকে পুনরায় গ্রন্থাগারে ফিরিয়ে আনতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করবে।

একই সাথে পাঠাগারগুলোর পরিবেশকে আরও নান্দনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে।যশোর ইনস্টিটিউট লাইব্রেরির সামগ্রিক উন্নয়ন ও সংস্কারের আশ্বাস দিয়ে মন্ত্রী আরো বলেন,

আজকে আমি লাইব্রেরিটি ঘুরে যা দেখলাম, এর আধুনিকায়নে যে পরিমাণ অর্থের প্রয়োজন হবে, তার ব্যবস্থা করে যাব। বরাদ্দের সুনির্দিষ্ট অঙ্কটি আমি প্রকাশ্য জনসমক্ষে বলতে চাই না, তবে আমি আপনাদের আশ্বস্ত করছি যে লাইব্রেরির উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে।

লাইব্রেরি পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর ইনস্টিটিউট লাইব্রেরির সাধারণ সম্পাদক এ জেড এম সালেক,

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে মন্ত্রী লাইব্রেরির বিভিন্ন প্রাচীন ও দুর্লভ গ্রন্থ সংকলন ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews