কানাডায় ভাল বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে একটি প্রতারক চক্র টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকী ধামকীর এক পর্যায় মারপিট করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার বিকালে মামলাটি করেন,ঢাকা জেলার সাভার থানার মধুুপুর গনক বাড়ি বর্তমানে যশোর সদর উপজেলার আড়পাড়া ( পরাগ হোসেনের বাড়ির ভাড়াটিয়া তাজেম বেপারীর ছেলে জুয়েল রানা।
মামলায় আসামী করা হয়, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার রাজারামপুর (দক্ষিণপাড়া) বর্তমানে ঢাকা জেলার দারুস সালাম থানার বাসা টোলারবাগত,রোড নং-২, মোজাফফার হোসেনের মেয়ে মোছাঃ মোনজিলা আক্তার ওরফে মনিষা আক্তার ও দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার সৈয়দপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে মিনহাজুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
মামলায় বাদি উল্লেখ করেন,আসামীদ্বয় তার পূর্ব পরিচিত সেই সূত্রে মোছাঃ মোনজিলা আক্তার ওরফে মনিষা আক্তার বাদিকে প্রস্তাব দেয় তার বেশ কিছু আত্মীয় স্বজন কানাডায় থাকে এবং তাদের সাথে যোগাযোগ করে বাদিকে কানাডায় পাঠায়ে দিতে পারবে।
এমনকি বাদিকে আরো বলে কানাডায় যেতে হলে তাকে ১৪লাখ টাকা দিলে উচ্চ বেতনে ভাল চাকরীর ব্যবস্থা করে দিবে। তার কথায় বিশ্বাস স্থাপন করে গত বছরের ২০ জুলাই ১লাখ ১০ হাজার টাকাসহ বিভিন্ন সময় এ যাবত ১৪লাখ টাকা পরিশোধ করার পর ৩ মাস অতিবাহিত হলেও বাদিকে কানাডায়া না পাঠিয়ে নানা ভাবে তালবাহনা করতে থাকে।
এক পর্যায় সম্প্রতি বাদির সাথে আসামীদের দেখা হলে বাদি তাদের কাছে টাকা চাইলে তারা বাদিকে মারপিট করতে থাকে। বাদি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়। বাদিকে প্রাণ নাশের হুমকী দিয়ে আসামীরা সটকে পড়ে।বাদি অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। পরে সুস্থ্য হয়ে থানায় এসে মামলা করেন।

Leave a Reply