1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বিল হরিনা ও মুক্তেশ্বরী নদী রক্ষায় প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিল হরিনা ও মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিল হরিনা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান পরিস্থিতি এবং আইনগত অবস্থা তুলে ধরে বিদ্যুৎ,

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন, যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশিক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং পুলিশ সুপার অ্যাডভোকেট সাবিরুল হক সাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য শেখ রাকিবুল ইসলাম নয়ন,

বাপা যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন, ভাতুড়িয়া অঞ্চলের নেতা মোঃ ফিরোজ হোসেন, তোহিদ মোড়ল ও মাসুদুর রহমান।

স্মারকলিপি প্রদানকালে বক্তারা বিল হরিনা ও মুক্তেশ্বরী নদীর নাব্যতা সংকট, অবৈধ দখল এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন,

সকল জটিলতা দূর করে বিল হরিনাকে পুনরায় তিন ফসলি জমিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews