1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ছুরিকাঘাতে দুই যুবক আহত

  • রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলায় ও মনিরামপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের বাবর আলীর ছেলে আলাউদ্দিন (২৫) মারূয়া মন্দিরে নাইট গার্ড হিসেবে কর্মরত।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে যশোর শহরের মারূয়া মন্দিরের সামনে অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক তাকে ধারালো চাকু দিয়ে নিতম্বে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

অপর ঘটনায়,শহরের ষষ্ঠীতলা এলাকার সুমনের ছেলে রাকিব হোসেন (২৪) শুক্রবার রাত পৌনে ১১টার দিকে চার খাম্বার মোড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের শিকার হন।

অভিযোগ রয়েছে,টিবি ক্লিনিক মোড় এলাকার নাইম (১৯) নামের এক যুবক কথাকাটাকাটির একপর্যায়ে রাকিবকে চাকু দিয়ে পেটের ডান পাশে ও ডান হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাকিবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews