1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছায় পশুর হাটে গরু বিক্রির টাকা চুরি, আটক ২

  • শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছায় পশুর হাটে গরু বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (১৫ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কংশারিপুর গ্রামের ডিভাইন কোল্ড স্টোরের সামনে চৌগাছা পশুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাকাইল মোড় এলাকার মো. শহিদুল ইসলাম (৪৫) ও ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার পোড়াহাটি এলাকার শাহাজাহান সাহা (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রেজাউল ইসলাম (৫৩) চৌগাছা পশুর হাটে গরু বিক্রি করতে আসেন। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে চৌগাছা থানার এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন।

জিজ্ঞাসাবাদে আটকরা চুরির টাকা তাদের আরও তিন সহযোগীর কাছে দেওয়া হয়েছে বলে স্বীকার করেন। পরে আটক শহিদুল ইসলামের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় বাদী হয়ে রেজাউল ইসলাম চৌগাছা থানায় মামলা দায়ের করেছেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews