1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় লাটা গাড়ি উল্টে হেলপার নিহত

  • শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলায় ইঞ্জিনচালিত লাটা গাড়ি উল্টে সোয়াইব (৩০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের ধলগা রাস্তার বাজার এলাকার রব ফিলিং স্টেশনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াইব, বাঘারপাড়া উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইঞ্জিনচালিত লাটা গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে যশোর থেকে নড়াইলগামী একটি ইঞ্জিনচালিত লাটা গাড়ি ধলগা রাস্তার বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের ওপর উল্টে যায় এবং হেলপার সোয়াইব গাড়ির নিচে চাপা পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর সেকেন্দার আলী বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews