1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সৈয়দ ইকবাল হাসান, অভয়নগর প্রতিনিধি :

যশোরের অভয়নগরে প্রতারণার অভিযোগে অহিদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত অহিদুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের আটঘরা গ্রামের হযরত আলী মোল্যার ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, নওয়াপাড়া বাজারে ‘ভাই ভাই ট্রেডিং’-এর একটি অফিস থেকে প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়।

পরে তিনি অপরাধ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তার ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি জব্দের নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া বাজারে ভাই ভাই ট্রেডিংয়ের অফিস থেকে প্রতারণার অভিযোগে অহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রতারণার বিষয়টি স্বীকার করলে বিচারক তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ব্যবহৃত পালসার ১৫০সিসি কালো রঙের মোটরসাইকেল জব্দের আদেশ দেন।

অভিযোগকারী নওয়াপাড়া পৌর এলাকার টিসিবির পরিবেশক আহসানুল কাদির ও হুমায়ন কবীর জানান, টিসিবির পরিবেশক বহাল রাখার ব্যবস্থা করবেন বলে অহিদুজ্জামান তাদের কাছে আড়াই লাখ টাকা দাবি করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নওয়াপাড়া বাজারে ভাই ভাই ট্রেডিংয়ের অফিসে টাকা নিতে আসলে তার আচরণ সন্দেহজনক মনে হয়।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ম্যাজিস্ট্রেট এসে প্রতারণার দায়ে অহিদুজ্জামানকে কারাদন্ড ও তার মোটরসাইকেলটি জব্দ করার নির্দেশ দেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, প্রতারণার অভিযোগের সত্যতা ও অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারায় এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews