1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার ক্ষতির দাবি

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঘের লিজগ্রহীতা সিরাজুল ইসলাম সিরাজ।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম সিরাজ আবু বক্কার মোল্লার ২০ বিঘার একটি মাছের ঘের পাঁচ বছরের জন্য লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন,ঘেরটি লিজ নেওয়ার আগ থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি সেটি দখলের চেষ্টা করে আসছিলেন। পরে তিনি লিজ নেওয়ার পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে হুমকি দিতে থাকে।

লিখিত অভিযোগে সিরাজুল ইসলাম দাবি করেন, গত ১২ মে রাত থেকে অভিযুক্তরা তার ঘেরের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। পরে রাতের কোনো এক সময় তারা ঘেরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়।

পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘেরে গিয়ে দেখেন, অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় রিফাত,ইউনুছ আলী ও ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী বলেন, অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য উদঘাটন সম্ভব হতে পারে।

তিনি আরও জানান,বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অভিযুক্তরা তার বা তার ঘেরের আরও ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews