1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

উৎসবমুখর পরিবেশে যশোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬ ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরতলীর বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এবারের টুর্নামেন্টের খেলা দুটি মাঠে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। অপর মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে উপশহর ই-ব্লকের সোনালী ব্যাংক মাঠ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, খ-সার্কেল যশোর মোঃ মুন্না বিশ্বাস প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) জি.এম আলমগীর কবির, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল গনি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওলিউর রহমান,

বাঘারপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদীরা অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। উদ্বোধনের পর অংশগ্রহণকারী দলগুলোর মাঝে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews