1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশ সপ্তাহ-২৬ সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি যশোর ডিবির তিন এসআই পেলেন আইজিপি ব্যাজ

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ,  এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে দেশজুড়ে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। আর সেই গৌরবময় আয়োজনেই সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মানজনক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ অর্জন করেছেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র তিন কৃতি সাব-ইন্সপেক্টর।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ ১০ মে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। ১০ থেকে ১৩ মে পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিটের মেধাবী ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় যশোর ডিবির তিন সদস্যের এ অর্জন জেলায় গর্বের আবহ তৈরি করেছে।পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সাহসী ভূমিকা,

অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে। অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাওয়া এসব পুলিশ সদস্যের সাফল্য এখন যশোরবাসীরও গর্ব।

আইজিপি ব্যাজপ্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন,ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।

তাদের এ সাফল্যে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, এ অর্জন অন্য পুলিশ সদস্যদেরও আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশি সেবায় উৎসাহিত করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews