1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণায় যশোরের সাংবাদিক সংগঠনসমূহের তীব্র ক্ষোভ

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি :

গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে যশোরের পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে সম্মানহানীকর প্রচারণা চালানো হচ্ছে। ভুয়া আইডি খুলে অপপ্রচারে নামা দুর্বৃত্ত চক্রটি যশোরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব একজন প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করেও মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছে। দুর্বৃত্ত চক্রের এমন তৎপরতা কেবল পেশাদার সাংবাদিকদের বিব্রত ও ঝুঁকির মুখে ফেলছে তা নয়; জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। দুর্বৃত্ত চক্রের এমন তৎপরতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যশোরের সাংবাদিক সংগঠনগুলো। তারা এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (১১মে ২০২৬) প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সংগঠনসমূহের যৌথ সভায় উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে জানানো হয়, সম্প্রতি ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে ফেসবুকে একটি ভুয়া পেজ খুলে অপপ্রচার চালাচ্ছে দুর্বৃত্ত চক্র। চক্রটি যশোরে প্রথম সারির পেশাদার সংবাদকর্মীদের নাম ও ছবি ব্যবহার করে কয়েকটি ভিডিও তৈরি করে। কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য দিয়ে তৈরি ভিডিওগুলো ওই পেজে উপস্থাপন করা হয়েছে। এর আগে বিভিন্ন নামে আরও কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরও কয়েকজন সাংবাদিকের নামে মিথ্যা প্রচারণা চালানো হয়।

সভায় সাংবাদিকতার পেশাগত মর্যাদা, দায়িত্বশীল সংবাদ পরিবেশ ও পেশাদার সাংবাদিকদের সুর¶া এবং সাংবাদিকতার নামে দুর্বৃত্ত চক্রের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনাকালে বলা হয়, চিহ্নিত ‘ব্ল্যাকমেইলার চক্র’ পেশাদার সাংবাদিদের চরিত্র হনন করতে উদ্দেশ্যমূলকভাবে ওই ভিডিও তৈরি ও অপপ্রচারে নেমেছে। এসব চক্রের সাথে সাংবাদিক নামধারী টাউট-চাঁদাবাজ এমনকি পুলিশের কোনো সদস্যও জড়িত রয়েছে বলে নানাভাবে শোনা যাচ্ছে।

এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সভায় সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ বলেন, ফেক আইডি খুলে পেশাদার সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে অপপ্রচার চালানো দুর্বৃত্তচক্রের সঙ্গে যে বা যারাই যুক্ত থাকুক না কেনো; তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আইনি প্রক্রিয়ায় দ্রুততম সময়ে সেটা করা না হলে যশোরের সাংবাদিক সমাজ নৈতিকতা, সত্যনিষ্ঠা ও জনস্বার্থের ভিত্তিতে আত্মমর্যদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে যৌথ সভায় যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ,

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বাংলাদেশ ফটো জার্ণালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি গোপী নাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews