1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার না পাওয়ার দাবি

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের স্বরবানু বেগম ও তার পরিবার স্থানীয় বিএনপি নেতা গোলাম সরোয়ার হোসেনের বিরুদ্ধে জমি দখল,অর্থ আত্মসাৎ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।

লিখিত অভিযোগে বলা হয়,২০১৭ সালে স্বামী ও বড় ছেলের মৃত্যুর পর থেকেই পরিবারের ওপর নির্যাতন শুরু হয়। প্রবাসী ছেলে সুজন হুসাইনের পাঠানো প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ,জমি জোরপূর্বক দখল এবং ইটভাটায় জমি ব্যবহারের অভিযোগও করা হয়েছে।

পরিবারটির দাবি,গত ২ নভেম্বর তাদের জমি থেকে গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় সুজন হুসাইনসহ পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ না করায় পরে আদালতে মামলা করা হয়েছে।

এদিকে গোলাম সরোয়ারের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগও উঠেছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন স্বরবানু বেগম।

তবে অভিযোগের বিষয়ে গোলাম সরোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews