মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া বেগম (৫৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আলেয়া বেগম খুলনা সদর থানার বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং মো. আবু তাহেরের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের উত্তর পাশে যশোরগামী ঢাকা মেট্রো-জ ১৪-০৩৭২ নম্বরের ‘জাহিদ জেএন সুপার বাস’-এ তল্লাশি চালানো হয়। এ সময় আলেয়া বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Leave a Reply