1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শুরু হচ্ছে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

যশোরে আগামী ১৪ থেকে ১৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬ ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬-এর জেলা পর্যায়ের খেলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, যশোরের আয়োজনে উপশহর এলাকার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৪ মে বৃহস্পতিবার সকাল ১০টায় বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি থাকবেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান খোকন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জি.এম. আলমগীর কবির।

এদিকে, আগামী ১৬ মে শনিবার বিকাল ৪টায় একই স্থানে ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের প্রথম পর্বের খেলাগুলো ১৪ মে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা উভয় বিভাগে জেলার বিভিন্ন উপজেলার দল অংশগ্রহণ করবে।

প্রথম দিনের খেলায় বাঘারপাড়া বনাম অভয়নগর, চৌগাছা বনাম মনিরামপুর, কেশবপুর বনাম ঝিকরগাছা এবং শার্শা বনাম সদর উপজেলা দল মুখোমুখি হবে।

১৫ মে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এরপর ১৬ মে বিকালে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews