1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশ সপ্তাহ-২৬সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিপিবিআই যশোরের এসআই আলমগীর পেলেন

  • বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

অপরাধ তদন্তে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৬ এ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” অর্জন করেছেন পিবিআই, যশোর জেলায় কর্মরত এসআই মোঃ আলমগীর হোসেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির তাঁর হাতে এ সম্মানজনক ব্যাজ তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দক্ষতা, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন, অপরাধীদের আইনের আওতায় আনতে সাহসী ভূমিকা এবং জনগণকে নিরাপত্তা সেবায় আন্তরিক অবদানের জন্য তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদার মনোভাবের কারণে সহকর্মীদের কাছেও তিনি একজন নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত।

এ অর্জন উপলক্ষে পিবিআই, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এসআই আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি বলেন, এ সম্মাননা শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পিবিআই যশোর জেলার সকল সদস্যের জন্য গর্ব, অনুপ্রেরণা ও পেশাদারিত্বের প্রতীক।

সহকর্মীদের মতে, অপরাধ দমনে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন এবং সত্য উদঘাটনে নিরলস প্রচেষ্টাই এসআই আলমগীর হোসেনকে এ সম্মাননার আসনে পৌঁছে দিয়েছে। তার এ অর্জনে পিবিআই যশোর জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

পিবিআই যশোর জেলার পক্ষ থেকে তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews