1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে দাখিল পরীক্ষার্থীদের ওপর হামলা শ্লীলতাহানির অভিযোগে মামলা

  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় দাখিল পরীক্ষার্থী ও তাদের সহপাঠীদের উপর সংঘবদ্ধ হামলা এবং নারী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) দাখিল সালের কৃষি শিক্ষা বিষয়ের বোর্ড পরীক্ষা শেষে গোগা এলাকার তামিম হোসেন (১৭) ও মেহেদী হাসান নয়ন (১৬/১৭)সহ কয়েকজন সহপাঠী ঘোরাফেরার উদ্দেশ্যে বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় যায়।

এসময় সেখানে পূর্ব থেকে অবস্থানরত কয়েকজন যুবক তাদের সাথে থাকা বান্ধবীদের উদ্দেশ্যে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করে। এতে পরীক্ষার্থীরা প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। হামলায় তামিম ও নয়ন আহত হন।

পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তারা ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। তবে ওভারব্রিজের নিচে পৌঁছালে অভিযুক্তরা পুনরায় লাঠি-সোটা নিয়ে তাদের পথরোধ করে দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে তামিম হোসেন মাথায় কাটা রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে নয়নকেও মারধর করা হয়।

ঘটনার সময় দুই তরুণী তাদের রক্ষার্থে এগিয়ে এলে অভিযুক্তরা তাদের বোরকা ও ওড়না ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। এছাড়া তাদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews