1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর নাভারণে ফিরছে আ.লীগের সন্ত্রাসীরা আতঙ্কে স্থানীয়রা

  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ সন্ত্রাসী আবার এলাকায় ফিরেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির কিছু নেতার সহায়তায় তারা এলাকায় অবস্থান নিয়ে আগের মতো প্রভাব বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন বলে দাবি স্থানীয়দের।এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও রাজনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা তৈরি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক সূত্র বলছে,নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাশেম শিকদার ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা কর্মী গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তাঁদের বিরুদ্ধে অতীতে চাঁদাবাজি, জমি দখল, শালিশ বাণিজ্য ও বিরোধী দলের নেতা কর্মীদের ওপর হামলা মামলার অভিযোগ রয়েছে।

সরেজমিনে নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা কাশেম শিকদার এলাকায় নিয়মিত অবস্থান করছেন বলে স্থানীয়রা জানান। তাঁর সঙ্গে বড় ছেলে ইয়াসিন শিকদার, যিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন,

এবং ছোট ছেলে ইমরান শিকদারও এলাকায় ঘোরাফেরা করছেন। ইমরান যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁদের সহযোগী হিসেবে আওয়ামী লীগ কর্মী আলাল উদ্দিনের নামও এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন,  বিগত ১৭ বছর আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। মামলা, হামলা, চাঁদাবাজি সবকিছুর শিকার হয়েছি। এখন আবার সেই লোকজন এলাকায় ফিরছে। সবচেয়ে কষ্টের বিষয়, বিএনপির কিছু নেতার সহায়তায় তারা ফিরে এসেছে বলে শুনছি।
নাভারণ ইউনিয়ন বিএনপির নেতা হারুনর রশিদ অভিযোগ করেন,

আওয়ামী লীগ সরকারের সময় কামাল হোসেন ও হান্নু নামে দুজন তাঁর কাছ থেকে মাছের ঘের কাটার জন্য ২ লাখ ৮০ হাজার টাকা নিয়েছিলেন। তিনি বলেন, ‘এখন তারা আবার এলাকায় ফিরে এসেছে। টাকা ফেরত না দিলে সংবাদ সম্মেলন করব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন, ‘স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে এলাকায় ফিরেছি। এখন কোনো সমস্যা নেই।তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল। তিনি বলেন, ‘খুব দ্রুতই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। ঝিকরগাছায় কোনো সন্ত্রাসীর জায়গা হবেনা ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews