1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেস ব্রিফিংয়ে যশোর পুলিশ যশোরে উদ্ধার হওয়া সেই রহস্যজনক গাড়ির কথিত মালিক হীরার অভিযোগ মিথ্যা ভিত্তিহীন

  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে উদ্ধার হওয়া সেই রহস্যজনক গাড়ির মালিক হীরা খাতুনের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট বলে অভিহিত করেছে যশোর জেলা পুলিশ। মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী হীরা খাতুন (৩৮) গত সোমবার (১১ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তার গাড়ি আটকের বিষয়ে যশোর পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকলে যশোর জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম বলেছেন, ১১ মে হীরা খাতুন ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন যশোর কোতোয়ালি থানা পুলিশ টয়োটা ব্রান্ডের একটি হাইব্রিড গাড়ি (রেজিস্টেশন নং-ঢাকা মেট্রো-২১-৪১১৩) আটক করে। পরবর্তীতে তার গাড়ি হস্তান্তর না করে অবৈধভাবে তাদের হেফাজতে রেখেছেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে,তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের মাগুরা জেলার সাংগঠনি সম্পাদক। তার স্বামী মৃত আলী হাসানের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলা তদন্তাধীন ছিল।

গত ২৭ মার্চ এক ব্যক্তি থানাতে ফোন করে জানান যে, যশোর কোতয়ালী থানা সংলগ্ন রাস্তার বিপরীত পাশে রিচম্যান নামক পোশাকের শোরুমের সামনে রেড ওয়াইন কালারের সিএইচ আর নামক টয়োটা ব্রান্ডের একটি হাইব্রিড গাড়ি (রেজিস্টেশন নং-ঢাকা মেট্রো-২১-৪১১৩) অনেকক্ষণ যাবৎ পরে আছে। গাড়িটির মালিক কিংবা ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং রাত সোয়া আটটার দিকে বিধিমোতাবেক জিডিমূলে কয়েকজন সাক্ষীর সামনে বেওয়ারিশ হিসেবে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি জব্দ করা হয়।

পরবর্তীতে মোছাঃ হীরা খাতুন (৩৮) কোতয়ালী থানাতে এসে দাবি করেন যে, বেওয়ারিশ হিসেবে পরিত্যক্ত অবস্থায় রেড ওয়াইন কালারের সিএইচ আর নামক টয়োটা ব্রান্ডের হাইব্রিড (রেজিস্টেশন নং-ঢাকা মেট্রো-২১-৪১১৩) গাড়িটির মালিক তিনি।

তিনি গাড়ির মালিক হিসেবে দাবি করায় কোতোয়ালী থানা পুলিশ তাকে পরামর্শ দেয় যে, গাড়ির সঠিক কাগজপত্র আইন মোতাবেক আদালতে উপস্থাপন করে আদালতের গাড়ি হস্তান্তরের আদেশনামা নিয়ে থানায় আসলে গাড়িটি তাকে হস্তান্তর করা হবে।

কিন্তু হীরা খাতুন গাড়ির সঠিক কাগজপত্র আইন মোতাবেক আদালতে উপস্থাপন করে আদালতের গাড়ি হস্তান্তরের আদেশনামা নিয়ে কোতোয়ালী থানাতে যোগাযোগ করেন নাই।

ফলে তার সাংবাদ সম্মেলনের মাধ্যমে থানা পুলিশের বিরুদ্ধে গাড়ি অবৈধভাবে আটক রাখার অভিযোগটি সম্পূর্ণ অযৌক্তিক,বানোয়াট ও ভিত্তিহীন। তিনি যশোর পুলিশের সুনাম ক্ষুন্ন করতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছেন।

উল্লেখ্য,সোমবার ঢাকার ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে হীরা খাতুন অভিযোগ করেন,যশোরের একটি গোল্ড পাচার চক্রের হুমকি ও মানসিক নির্যাতনের কারণে তার স্বামী আলী আহমেদের মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, যুবদল নেতা আনসারুল হক রানা ও গোল্ড শহীদ তার স্বামীর বিরুদ্ধে ১৪ কোটি টাকার সোনা আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলে দীর্ঘদিন চাপ সৃষ্টি করেন।

এরই প্রভাবে ২০২৫ সালের ৫ জানুয়ারি তার স্বামী স্ট্রোকে মারা যান। তিনি আরও অভিযোগ করেন, পরে তার কলেজপড়ুয়া ছেলেকে যশোরের আরবপুর থেকে প্রাইভেটকারসহ তুলে নিয়ে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করা হয়। মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যডাভোকেট ওয়াকিসকুর রহমান কল্লোলের সহযোগিতায় পাঁচ দিন পর ছেলে ও গাড়ি উদ্ধার করতে সক্ষম হন।

পরে যশোর কোতোয়ালি থানায় গাড়িটি জমা দেওয়া হয়। কিন্তু কোতোয়ালি থানা গাড়িটি ফেরত দিচ্ছে না বলে অভিযোগ করেন হীরা খাতুন। যশোর জেলা পুলিশ গাড়িটি ফেরত না দেওয়ার কারণ জানিয়ে মঙ্গলবার এ ব্রিফিংয়ের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews