1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ব্র্যাকের উদ্যোগে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

উত্তম কৃষি চর্চা এর মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। ১২ মে মঙ্গলবার দুপুরে যশোর ব্র্যাক লানিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সীডের আয়োজনে আয়োজিত এ কর্মশালায় যশোরের বিভিন্ন উপজেলার ৮০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। ‎ কর্মশালায় গুড এগ্রিকালচার প্রাকটিস (GAP) প্রয়োগের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডিস্ট্রিক কোঅর্ডিনেটর যশোরের মো. আল আমিন। এসময় নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোশারফ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাকের লালমনিরহাট শাখার টেরিটোরি সেলস অফিসার আবু নোমান সিদ্দিক। এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক সিডের প্রোডাক্ট ম্যানেজার ( আলু) এএসএম নাজমুল হক, প্রোডাক্ট ম্যানেজার (জৈব বালাইনাশক) আরাফাত সাদাত, ব্র্যাকের চুয়াডাঙ্গা আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আক্তারুল ইসলাম, (সবজি ও জৈব বালাইনাশক)।

কর্মশালায় উপস্থিত ব্যবসায়ীদের উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের বিষয়ে নানা দিক নিয়ে সচেতনতা করা হয়। এক্ষেত্রে প্রান্তিক কৃষকরা যাতে পরিবেশ সম্মত খাদ্য ও সবজি উৎপাদন করতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্র্যাকের টেরিটোর সেলস অফিসার মো.শাখাওয়াত হোসেন অনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews