1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর জেনারেল হাসপাতালে দালাল ও অনিয়মবিরোধী অভিযান, অ্যাম্বুলেন্স চালককে জরিমানা

  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালাল ও অনিয়মবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে অ্যাম্বুলেন্স পার্কিং ও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো ও আশিস কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আহসান কবির (বাপ্পি) এবং এসআই মো. হালিমসহ পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স হাসপাতাল এলাকায় অবৈধভাবে পার্কিং করা অবস্থায় পাওয়া যায়। পরে অ্যাম্বুলেন্সটির চালক মো. আবুল কালাম আজাদকে গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অ্যাম্বুলেন্স চালক আবুল কালাম আজাদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তিনি যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার বাসিন্দা। অ্যাম্বুলেন্সটির নম্বর চট্টগ্রাম-ছ ৭১-০০০১।

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। পাশাপাশি হাসপাতালের প্রধান ফটকের বাইরে গড়ে ওঠা অবৈধ দোকান অপসারণের জন্য দোকান মালিকদের নির্দেশ দেওয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews