1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত আহত ৪

  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ মে ) দুপুরের দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার চাউলিয়া গেট এলাকায়। এতে ইঞ্জিনচালিত ভ্যান ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হন। গুরুতর আহত হন শাহরুখ (২৪) নামে এক যুবক।

নিহত সেলিনা আক্তার গোপালপুর এলাকার দেলোয়ার রহমানের স্ত্রী। আহত শাহরুখ নরেন্দ্রপুর এলাকার ওলিয়ার মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,সেলিনা আক্তার ভ্যানে করে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের দিকে যাচ্ছিলেন। পথে চাউলিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে দুইটার দিকে সেলিনা আক্তার মারা যান। আহত শাহরুখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অপরদিকে সোমবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাঠি ইউনিয়নের আব্দুলপুর বাজার এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় তিন শ্রমিক আহত হন। আহতরা হলেন- ওসমান (৪৫), মেহেদী হাসান (৩৫) ও আইতুল (২০)। তারা সবাই পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চারাখোলা মাঠে কাজ শেষে তিনজন বাড়ি ফিরছিলেন। পথে আব্দুলপুর বাজারের কাছে পৌঁছালে চৌগাছা থেকে যশোরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওসমানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। অপর দুই আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে,পৃথক দুই দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews