1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফেনসিডিল মামলায় ঝিকরগাছায় এক ব্যক্তিকে কারাদণ্ড

  • রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ফেনসিডিল রাখার মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামের মামুন হোসেনকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মামুন হোসেন ছুটিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন।

মামলার বিবরণে জানা যায়,২০১৯ সালের ২ জুলাই বিকেলে শার্শা উপজেলার পাকশিয়া আইডিয়াল কলেজের সামনে এক ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করে রাখে স্থানীয় লোকজন। খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের তৎকালীন এসআই খাইরুল আলম ঘটনাস্থলে যান।

পরে তিনি মামুন হোসেনকে হেফাজতে নেন। এ সময় তাঁর পকেট থেকে দুই বোতল এবং একটি প্রাইভেটকার তল্লাশি করে আরও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই খাইরুল আলম বাদী হয়ে মামুন হোসেনসহ তিনজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেন।দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামুন হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন। তবে অপর আসামি গঙ্গানন্দপুর গ্রামের নিশান ও ইমরান হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews