যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাত,(শুক্রবার, ৯ মে) চৌগাছার চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চৌগাছা থানার এসআই হোসেন পাটওয়ারী ও এসআই জিএম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে চাঁনপুর গ্রামের আতিয়ার রহমান বিশ্বাসের বাড়ির সামনে থেকে মারুফ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মারুফ চাঁনপুর এলাকার আতিয়ার রহমান বিশ্বাসের ছেলে।পুলিশ আরও জানায়, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply