1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ

  • শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি:

​যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) রাতে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৭টার দিকে অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেঙ্গল রেলগেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়।

আটকের পর পুলিশ তার হাতে হাতকড়া পরালে সুযোগ বুঝে ওই যুবক হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে।

তবে হাতকড়াসহ পালানোর বিষয়টি অস্বীকার করেছেন অভিযান পরিচালনাকারী এসআই মোস্তাফিজুর রহমান। তিনি দাবি করেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি এবং হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনাই ঘটেনি।

​অন্যদিকে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ঘটনাটি আমি শুনেছি।

থানা পুলিশের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ​এদিকে, পুলিশের দাবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের এই গরমিল নিয়ে এলাকায় বেশ গুঞ্জন সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পালিয়ে যাওয়া ওই যুবককে আটক বা হাতকড়াটি উদ্ধার করা সম্ভব হয়নি ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews