1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রঙে-রৌদ্রে বৈশাখে প্রেসক্লাব যশোরের পারিবারিক মিলনোৎসব অনুষ্ঠিত

  • শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং সাংবাদিক পরিবারগুলোর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোরের পারিবারিক মিলনোৎসব “রঙে-রৌদ্রে বৈশাখ”। শুক্রবার (০৮ মে ২০২৬) দিনব্যাপী যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আরআরএফ টার্ক সেন্টারে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সবুজ-শ্যামল ও মনোরম পরিবেশে আয়োজিত মিলনমেলায় অংশ নেন প্রেসক্লাব যশোরের সদস্যবৃন্দ, তাদের পরিবার, আজীবন সদস্য, বিভিন্ন পত্রিকার সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। গ্রামীণ ঐতিহ্য ও প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত সবার মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর উপস্থিতি আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সকাল ১০টায় প্রেসক্লাব যশোর প্রাঙ্গণ থেকে বাসযোগে সদস্য ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা দেন। গন্তব্যে পৌঁছে নিবন্ধিত সদস্যদের মাঝে রেজিস্ট্রেশন কুপন, স্ন্যাকস কুপন, খাবার কুপন ও আইসক্রিম কুপন বিতরণ করা হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল বাহারি স্ন্যাকস, আইসক্রিম ও বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা। মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় সুস্বাদু নানা পদের খাবার।
খেলাধুলা পর্বে শিশুদের জন্য বাস্কেটে বল নিক্ষেপ, নারীদের জন্য হাঁড়িভাঙা ও বল দিয়ে গোল করা এবং সদস্যদের জন্য কপালে টিপ পরানোর মতো ব্যতিক্রমী আয়োজন করা হয়। এছাড়া সভাপতি জাহিদ হাসান টুকুনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীরা দিনভর আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হন।

এ বিশাল আয়োজন সফল করতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমানসহ নির্বাহী বোর্ডের ১৫ সদস্য নিরলসভাবে কাজ করেন। পরিবহন ব্যবস্থা, আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় তাদের আন্তরিকতা ছিল প্রশংসনীয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় আনন্দঘন আয়োজন শেষে সবাই বাসযোগে প্রেসক্লাব যশোরের উদ্দেশ্যে ফিরে যান।প্রেসক্লাব যশোরের এ পারিবারিক মিলনোৎসব শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সাংবাদিক পরিবারগুলোর পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, সম্প্রীতি ও সম্পর্ক আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews