1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছা কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবিরা নাজমুল (এমপি)

  • বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধ :

কৃষিই সমৃদ্ধি এ স্লোগান কে সামনে রেখে ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল ২০২৫-২৬ অর্থবছরের যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও নানা সুফল উল্লেখ করে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম।

৭মে ৪ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ’র সভাপতিত্বে উপজেলা প্রশাসন হলরুমে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি সংরক্ষিত আসন যশোর’র মাননীয় সাংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।

প্রধান অতিথি এ প্রকল্পের নানান সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। তাই কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষকদেরকে টেকসই কৃষি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে।

কৃষকদেরকে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ গ্রহণ করে কৃষি নির্ভর বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। কৃষি পণ্য সংরক্ষণের জন্য প্রক্রিয়াজাতকরণ হিমাগার প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুল ও ফলের বাই প্রোডাক্ট’র বহুমাত্রায় ব্যবহারের মধ্য দিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল আলম, উপজেলা বিএনপি’র তথ্য গবেষণা সম্পাদক সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও কৃষক প্রতিনিধি রাবেয়া খাতুন।

প্রদর্শন মেলায় ঝিকরগাছা পৌরসভা সহ ১১ টি ইউনিয়ন থেকে কৃষকরা বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখেন।

মাদার মাশরুম সেন্টার,নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী ( জিএসপি), ফুল ও ফলের বাই প্রোডাক্ট, উচ্চ মূল্য সবজি ও ফল প্রদর্শনী, ইস্পাহানি এগ্রো লিমিটেড সহ মোট ১৪ স্টল এ প্রদর্শন মেলায় অংশগ্রহণ করে।

মেলায় অংশগ্রহণকারী কৃষকদের প্রদর্শিত পণ্য গুণগতমান বিচারে শ্রেষ্ঠ কৃষকদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবজি কাটাগোরিতে বিটরুটে নজরুল ইসলাম ,কচুতে আব্দুল জলিল, অগ্নিশ্বর কলাতে মোঃ ফারুক হোসেন, ফল ক্যাটাগরিতে আঙ্গুরে হাফিজুর রহমান ও ইনামুল হক,

ব্রুনাই কিং আম’এ আবু মুসা, ফসল ও ঔষধি কারাগোরিতে মাশরুমে ইমাদুল হক, ক্যাপসিকামে মানিক রাজা, রসুনে তৌফিকুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নি।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারি অধ্যাপক কে এম ইদ্রিস আলী,

উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ,কৃষি দপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, কর্মচারীবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষণ- কৃষাণি,প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews