1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এমপি সাবিরা নাজমুল’র সাথে ঝিকরগাছা সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নির সাথে ঝিকরগাছা উপজেলার সকল দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭মে বৃহস্পতিবার দুপুর২.৩০মি উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসন যশোর’র এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান বিভিন্ন কর্মসূচির অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শোনেন ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের নেয়া সকল অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের গুরুত্বারোপ করে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি কর্মকর্তাদের নির্ভয়ে নিঃসংকোচে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি ঘুষ-দুর্নীতিসহ যেকোনো ধরনের অনিয়ম,ব্যবস্থাপনা ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দেন।

মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতার,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা,

মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, খাদ্য কর্মকর্তা ফাতেমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ইউ আর সি ইন্সটেক্টর শিউলী খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান ও তথ্য সেবা কর্মকর্তা রোকসানা সুলতানা প্রমুখ।

এসময় সরকারি সকল দপ্তরের প্রধানগণসহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী,পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন,

দপ্তর সম্পাদক আল জিহাদি বাবলু,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, গণমাধ্যম কর্মীবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসারের নেতৃত্বে এমপি মহোদয়কে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews