1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ৯ বছরের শিশুকে অপহরণ করে কবরস্থানে ফেলে রাখা,পরে উদ্ধার

  • বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে ৯ বছরের এক শিশুকে অপহরণ করে কবরস্থানে ফেলে রাখার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে অন্যত্র নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের বাসিন্দা মতিয়ার গাজীর মেয়ে তুনজিরা (৯) গত ৩ মে দুপুর ১টার দিকে বাড়ি থেকে হেঁটে বড় বোনের বাড়িতে যাচ্ছিল।

পথিমধ্যে মাহিদিয়া গ্রামের একটি উন্মুক্ত কবরস্থানের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে আইসক্রিম খেতে দেয়।

আইসক্রিম খাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তার হাত-পা ও মুখ বেঁধে একটি পুরনো খালি কবরে ফেলে রাখে। পরে বিকেল ৩টার দিকে তাকে সেখান থেকে তুলে মোটরসাইকেলে করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পথে শিশুটি কিছুটা সুস্থ হয়ে কান্নাকাটি শুরু করলে দুর্বৃত্তরা তাকে চৌগাছা উপজেলার টেংগুপুর এলাকার একটি ইটভাটার কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে এক ইজিবাইক চালক শিশুটির কাছ থেকে ঘটনা শুনে তাকে তার বড় বোনের বাড়িতে পৌঁছে দেয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার জানিয়েছেন এমন একটা অভিযোগ পাওয়া গেছে, অফিসার নির্ধারণ করে তিনি তদন্তপূর্ব ব্যবস্থা নিবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews