ঋত্বিক ঘটকের জন্ম শত বার্ষিকি উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, যশোর জেলা শাখার উদ্যোগে, ভূপতি মঞ্চ, নাট্যকলা সংসদ, যশোর ইন্সটিটিউটে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১৪ ই নভেম্বর বিকাল ৪:৩০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলমান হয়।অনুষ্ঠানটি জাহিদ আককাজ এর সভাপতিত্বে ও মৃন্ময় মন্ডল এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মুল্যবান বক্তব্য প্রদান করেন কবি কামরুজ্জামান ভুইয়া,সহ সভাপতি চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি।এছাড়াও উপস্থিত ছিলেন শাহাজাহান আলী আহবায়ক বাসদ যশোর জেলা শাখা হাসিনুর রহমান সদস্য সচিব, বাসদ যশোর জেলা শাখা, উজ্জ্বল বিশ্বাস, সদস্য,
বাসদ যশোর জেলা শাখা, পলাশ বিশ্বাস, অলিপ বিশ্বাস ও খলিলুর রহমান সংগঠক চারণ সাংস্কৃতিক কেন্দ্র, যশোর। আলোচনা পর্বে প্রধান বক্তা কবি কামরুজ্জামান ভুইয়া বলেন ,
ঋত্তিক ঘটকের সিনেমা শুধুই বিনোদনের উদ্দেশে তৈরি করা হয় নি এখানে তৎকালিন সমাজে বিদ্যমান বাস্তবতা, দেশভাগের ফলে সৃষ্ট জনদূর্ভোগ, যান্ত্রিক জীবনের কুফল প্রভৃতি দিক ফুটিয়ে তোলা হয়েছে।
সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন অলিপ বিশ্বাস ও জাহিদ আককাজ সংগঠক চারণ সাংস্কৃতিক কেন্দ্র, যশোর , গান পরিবেশন করেন মৃন্ময় মন্ডল। সভাটির শেষে ঋত্বিক ঘটকের সিনেমা ‘সুবর্ণ রেখা’ প্রদর্শন করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply