যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন, ছাত্র শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারকে কেন্দ্র করে আলোচনা সভা, অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বাচ্চু রহমান, প্রভাষক মাসুদ আলম টিপু, নূর ইসলামসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনা করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নুরে আলম সিদ্দীকি সোহাগ।
প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে যশোর-০৪ আসনের ধানের শীষের প্রার্থী এবং বাঘারপাড়া–অভয়নগরবাসীর হৃদয়ের স্পন্দন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, বরং একজন শিক্ষার্থীর চরিত্র, মূল্যবোধ ও ভবিষ্যৎগঠনের ভিত্তি। কলেজের শিক্ষার মান উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষের সমন্বয় অত্যন্ত জরুরি।
নিয়মিত ক্লাস, নৈতিক শিক্ষা, ডিজিটাল দক্ষতা এবং অভিভাবকদের সক্রিয় তদারকি নিশ্চিত করতে পারলে এই প্রতিষ্ঠান আরও সাফল্য অর্জন করবে। আগামী দিনে বাঘারপাড়ার প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় এগিয়ে রাখাই আমাদের লক্ষ্য।তিনি আরও বলেন,যে জাতির তরুণরা শিক্ষায় এগিয়ে যায়, সেই জাতি কখনও পিছিয়ে থাকে না। আমি সর্বদা এই অঞ্চলের শিক্ষা উন্নয়নে পাশে থাকব, প্রয়োজনীয় সহযোগিতা দেব।
সভায় বক্তাদের মতামত আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে প্রতিযোগিতা বাড়ছে; তাই মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। অভিভাবকদের নিয়মিত বিদ্যালয়ে আসা, শিক্ষার্থীদের পড়ালেখা তদারকি, ভালো পরিবেশ সৃষ্টি এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার গুণগত পরিবর্তন সম্ভব। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
অনুষ্ঠানের শেষে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরা এই সম্মাননায় আরও উৎসাহিত হয়ে ভবিষ্যতে ভালো করার অঙ্গীকার ব্যক্ত করে।

Leave a Reply