যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার চিহ্নিত মাদককারবারি ও একাধিক মামলার আসামি হোসেন আলী মরাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মরা উক্ত এলাকার সেকেন্দার আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন জানান,যশোর জেলা ও দায়রা জজ আদালতের ৭ম আদালতে তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে,
সেই মামলায় (এসসি ১৫০৭/২১।২০১৬) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
এর আগে তিনি একাধিকবার আটক হয়েছেন এবং জেল হাজতবাস খেটেছেন । তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply