1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা একজন গলায় ফাঁস, অন্যজন বিষপানে মৃত্যু

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যশোরে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা একজন গলায় ফাঁস, অন্যজন বিষপানে মৃত্যু

যশোর অফিস :

যশোরে পৃথক দু’টি ঘটনায় এক নারী ও এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। যশোর সদরের কচুয়া ইউনিয়নে আমগাছে ফাঁস দিয়ে রওশনআরা বেগম (৫৪) নামে এক নারী এবং অভয়নগরে বিষপান করে আবু তালেব মোড়ল (৩২) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মথুরাপুর দক্ষিণপাড়ায় আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রওশনআরা বেগম। তিনি কচুয়া গ্রামের মো. ইয়াছিন মোল্যার মেয়ে এবং স্বামীসহ ওই এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির অদূরে মো. লুৎফর রহমান সরুর জমির পাশে একটি আমগাছে নাইলনের রশি দিয়ে ফাঁস নেন তিনি। স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পরিবার মনে করত তার ওপর ‘জ্বীনের আছর’ রয়েছে। মানসিক অস্থিরতা থেকেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে (১৪ নভেম্বর) বিকেলের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু তালেব মোড়ল। তিনি কয়েকদিন আগে নওয়াপাড়ার আমডাঙ্গায় ভাড়া বাড়িতে পরিবারের অগোচরে বিষপান করেছিলেন।

নিহত আবু তালেব বাঘারপাড়া উপজেলার কিসমত বাসুয়ারী গ্রামের মৃত হায়দার আলী মোড়লের ছেলে এবং কৃষিকাজ করতেন।যশোর অভয়নগর থানা সূত্রে জানা গেছে,

তিনি দীর্ঘদিন ধরে পেটের আলসারজনিত ব্যথায় ভুগছিলেন। ব্যথা অসহনীয় হয়ে উঠলে ১১ নভেম্বর দুপুরে তিনি বিষপান করেন। পরে খুলনা মেডিকেলে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

দুটি ঘটনায় আলাদা আলাদা থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews