1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

যশোরে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে শিশু অসুস্থ

  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

যশোরে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে শিশু অসুস্থ

যশোর অফিস :

যশোরে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে তিন বছরের এক শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার পলিথিন ব্যবসায়ী সিরাজুল ইসলামের (৫৫) বাড়িতে পলিথিনের সঙ্গে মেয়াদোত্তীর্ণ চিপস মজুত করে রাখা ছিল। সেখানেই খেলা করতে গিয়ে শিশু, একই এলাকার শাহজামালের ছেলে আজিম হোসেন (৩), ভুলবশত ওই চিপস খেয়ে ফেলে। খাওয়ার কিছুক্ষণ পরই সে অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা বেলা প্রায় পৌনে পাঁচটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শিশুটির বাবা শাহজামাল জানান, “আমার ছেলে হঠাৎ করে বমি ও অসুস্থ হয়ে পড়ে। পরে জানতে পারি ওখানে রাখা পুরনো চিপস খেয়েছে।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews